Logo

বাথরুমে মহিলার রক্তাক্ত দেহ, পাশে রাখা ছুরি, পলাতক তাঁর সঙ্গী


dailytulpar প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ /
বাথরুমে মহিলার রক্তাক্ত দেহ, পাশে রাখা ছুরি, পলাতক তাঁর সঙ্গী

দিল্লির মহিলার রহস্যমৃত্যু কর্নাটকে। ঘরের বাথরুম থেকে উদ্ধার করা হল মহিলার রক্তাক্ত দেহ। পাশে পড়েছিল একটি ছুরি। ঘটনার পর থেকেই পলাতক ওই মহিলার সঙ্গী। শুক্রবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দক্ষিণ কন্নড় জেলার কোটাপুরা বাসস্ট্যান্ডের কাছে একটি বাড়ি থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। ওই মহিলাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মহিলার নাম-পরিচয় জানা যায়নি। তাঁর সঙ্গে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন এক যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।