Logo

ফুলবাড়িয়ায় বেপরোয়া পৌর বিএনপির আহবায়ক, রয়েছে দখল ও চাঁদাবাজীর অভিযোগ 


Admin05 প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ২:১৩ অপরাহ্ণ /
ফুলবাড়িয়ায় বেপরোয়া পৌর বিএনপির আহবায়ক, রয়েছে দখল ও চাঁদাবাজীর অভিযোগ 

স্টাফ রিপোর্টার:

ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে বিএনপির দলীয় কিছু নেতাকর্মী দিনদিন বেপরোয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে। এদের মধ্যে একজন ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী। একাধিক বিএনপির নেতাকর্মী ও সাধারন মানুষ তার বিরুদ্ধে নানা বির্তকিত কর্মকান্ডের অভিযোগ তুলেছেন। এ নিয়ে সম্প্রতি সোসাল মিডিয়া ফেইসবুক, অনলাইন পোর্টালসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচার হয়।

অভিযুক্ত পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী অভিযোগগুলো অস্বীকার করে বলেন, সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, পরিকল্পিতভাবে আমার দলের কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন স্থানে পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী নেতা-কর্মীদের একটি অংশ নিয়ে বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন। অভিযোগ উঠেছে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে আতাত করে ক্ষমতার দ্বারপ্রান্তে এসে গেছে মনে করে চাঁদাবাজি, দখল, আবার কোথাও আধিপত্য বিস্তারে বিভূড়। ফুলবাড়ীয়ায় স্থানীয় নেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক বিভিন্ন বির্তকিত কর্মকান্ডে নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী বিরুদ্ধে। এই নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

ফুলবাড়িয়ার কুশমাইল ছলির বাজারের ভুক্তভোগী বাবুজান চৌধুরী বলেন, একেএম শমসের আলী প্রশাসনের লোক দিয়ে জমির দখল বুঝিয়ে দিবে বলে আমার কাছ থেকে ১লক্ষ পাঁচ হাজার টাকা নিয়েছে, এখনো আমার কোন কাজ করে দেয়নি। ফোন দিলে সে ফোন রিসিভ করেনা।

বিএনপির দলীয় প্রোগ্রামের কথা বলে উপজেলা সাবরেজিস্টার অফিসে টাকা দাবী করে শমসের। সাব রেজিস্ট্রার বলেন, আমার অফিসের একজনকে ফোন দিয়ে টাকা দেয়ার কথা বলে ছিল, আমাকে ফোন দেয়নি।

পৌর বিএনপির কয়েকজন নেতা সত্যতা স্বীকার করে বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সন্ত্রাস, চাদাবাজি ভূমি দখল করবে দল তাদেরকে শাস্তির আওতায় আনবে। একেএম শমশের আলী পৌর বিএনপির আহবায়ক হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে। গত সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল মালেক সরকারের কাছ থেকে ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে কক্সবাজারে বেড়াতে চলে যায়, আ:লীগের সাথে আতাত থাকায় ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল নেতাকর্মীদের নামে মামলা হলেও পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলীর বিরুদ্ধে কোন মামলার আসামী হয়নি। স্বৈরাচার সরকার পতনের পর ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতির কাছ থেকে মামলার ভয় দেখিয়ে প্রায় ২০ লক্ষ টাকা নিয়েছেন। খাদ্য বান্ধবের ৫১ জন ডিলারের লাইসেন্স বাতিল হবেনা বলে প্রত্যেক ডিলারের কাছ থেকে ডিলার জহিরুলের মাধ্যমে ৩ হাজার টাকা করে উত্তোলন করে। আমি দলের সিনিয়র নেতাদেরকে বিষয়টি জানিয়েছি।

আরো পড়ুন-

খাদ্যবান্ধব ডিলার মোখলেছুর রহমান বলেন, আমার কাছে টাকার জন্য দুইজন লোক এসেছিল বিএনপির নেতাদের ম্যানেজ করতে হবে তাই টাকা দিয়েছি।

একাধিক বিএনপি নেতা বলছেন, দেশের এই প্রেক্ষাপটে বিএনপির দূর্নীতিগ্রস্থ এই নেতা-কর্মীদের কর্মকান্ডে ১৫ বছর ধরে নির্যাতন-নিপীড়নের শিকার দলকে সমালোচনার জায়গা দাড় করিয়ে দিয়েছে। বড় একটি রাজনৈতিক পরিবর্তনের পর ফুলবাড়ীয়া বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে নেতা-কর্মীরা কী ধরনের আচরণ ও কর্মকান্ড কেমন করবে তা এখনি কিছুটা অনুভব করতে শুরু করছে সাধারণ মানুষ । যার নেতিবাচক প্রভাব পড়তে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে।

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক বলেন, বিভিন্ন মিডিয়ায় কিছু অভিযোগের খবর দেখেছি। নেতৃত্ব নিয়ে কিছু কাদা ছুড়াছুড়ি চলছে। খুব দ্রত খোঁজখবর নিয়ে যদি অভিযোগ প্রমাণিত হয়। তাহলে দলীয় শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান বলেন, সোসাল মিডিয়া ফেইসবুকে এমন অভিযোগ নিয়ে অনেক সংবাদ দেখেছি। আমাদের কাছে দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ কেউ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।