Logo

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর হ্যাটট্রিক


dailytulpar প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ /
ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর হ্যাটট্রিক

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সাল পর্যন্ত এ দায়িত্ব সামলাবেন তিনি।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ফুটবলের গভর্নিং বডির সভায় ৫২ বছর বয়সী ইনফান্তিনো ফের সভাপতি নির্বাচিত হন।

এ নিয়ে তৃতীয় মেয়াদে ফিফার সভাপতি নির্বাচিত হলেন ইনফান্তিনো। ২০১৬ সালে সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।