Logo

মুক্তাগাছায় বিএনপি নেতার ছত্রছায়ায় আ.লীগের দোসরদের আশ্রয়স্থল স্বপ্নগাথা ক্লাব


Admin05 প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ১:১৬ পূর্বাহ্ণ /
মুক্তাগাছায় বিএনপি নেতার ছত্রছায়ায় আ.লীগের দোসরদের আশ্রয়স্থল স্বপ্নগাথা ক্লাব

 নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ছত্রছায়ায় আওয়ামীলীগের দোসরদের অপকর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছে স্বপ্নগাথা ক্লাব। এই ক্লাবের মাধ্যমে আওয়ামীলীগের নেতাকর্মীরা অপরাধ মূলক কর্মকাণ্ড করেও ধরাছোঁয়ার বাইরে।

জানা যায়, ফ্যাসিস্ট সরকারের আমলে ইউনিয়নের শুশুতি বাজার এলাকার স্বপ্নগাথা একতা ক্লাব গড়ে উঠেছিল আওয়ামীলীগের কয়েকজন নেতা-কর্মী সমর্থকদের সমন্বয়ে। ক্লাবটির মাধ্যমে রমরমা বেআইনীভাবে চক্রবর্তী সুদের কারবারসহ প্রকাশ্যে জুয়া ও গ্রাম্য সালিশের নামে সাধারণ জনগণের কাছ থেকে হাতিয়ে নেয়া হয় মোটা অংকের টাকা। ক্লাবটিতে রাতভর চলা জুয়া এবং সুদের টাকা দিতে দিতে নিঃস্ব হয়ে এলাকা ছেড়েছেন অনেকেই। এমনকি চক্রবর্তী সুদের কারবার ও সালিশ বানিজ্যে অতিষ্ট ও জিম্মি পুরো এলাকাবাসী। রাজনৈতিক প্রভাব ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলে তাদের কারবার।

স্বপ্নগাথা একতা ক্লাব থেকে সুদে টাকা নেওয়া সোহাগ জানান, আমি বিপদে পড়ে নিজেই ১০ হাজার টাকা ধার নিয়েছিলাম। পরে প্রতি বছর যখন ফসল উঠলে ২ মণ ধানের দাম হিসেবে ৩ হাজার টাকা সুদ দিতে হয়েছিল। তারা ১৮-১৫ লাখ টাকা সুদে লোন দিয়ে অনেকের সর্বস্ব কেড়ে নিয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায় , আ.লীগ নেতারা ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন। এই ক্লাবে সাধারণ মানুষকে বেআইনীভাবে জোর করে ধরে নিয়ে এসে অমানবিক নির্যাতন করে মোটা অংকের টাকা আদায় করত । সুদের কারবার আগেও ছিল এখনো আছে। আগে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে পরিচালিত হতো। আর এখন মাওলানা আর ইয়াহিয়া নেতৃত্ব দিচ্ছে। তাদের কাছে এলাকাবাসী জিম্মি ও অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়। দাওগাঁও আ.লীগের সভাপতির ভাই ইয়াহিয়া ও মাওলানা লতিফ বিএনপির নেতৃত্বে থেকে আওয়ামী সন্ত্রাসীদেরকে দিয়ে অপরাধ মূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। আ.লীগের ক্ষমতা কালে মজনুর ছত্রছায়ায় ইয়াহিয়া নির্বিঘ্নে চলছিল তার কারবার। আর , এখন ইয়াহিয়ার ছত্রছায়ায় মজনুর ও তার নিজস্ব বাহিনী। এছাড়াও উনারা দুই জন মিলে অবৈধ ইট ভাটার ব্যবসা করে পরিবেশ দূষিত করছে । আ.লীগের পূনর্বাসন করে এই সুবিধাবাদী নেতাদের অনৈতিক কর্মকান্ডে জনমনে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

সম্প্রতি একটি ইফতার মাহফিল অনুষ্ঠানে দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া বলেছেন, এখন দেশ এবং সকল কিছু লেবু চেয়ারম্যানসহ আমাদের নেতৃত্বে চলে, সবাই সোচ্চার থাকবেন কোন ক্রিমিনাল যেন আমাদের দলের কোন ক্ষতি করতে না পারে। গত শুক্রবার(১৫ মার্চ) সন্ধ্যায় দাওগাঁও ইউনিয়নের শুশুতি বাজারে স্বপ্নগাথা একতা ক্লাবে এলইডি প্রদান ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজ ইউনিয়ন পরিষদ মাঠে একটা পোগ্রাম হচ্ছে লোক মুখে শুনছি। আমাদের জানানো হয়নি, জানালে আমরাও থাকতাম, মিলে মিশে পোগ্রাম করতাম। কিন্তু তারা তা না করে ইউনিয়ন জুড়ে একটা বিশৃংখলা তৈরির চেষ্টা করছে। ৫ তারিখের পরে এসে যেমন অফিসে আপনাদের অফিসে এসে হামলা ভাঙচুর করছে, তাদের হুমকি ধামকিতে ভয় পাবেন না। এখন দেশ এবং সকল কিছু আমাদের নেতৃত্বে আর লেবু চেয়ারম্যানের নেতৃত্বে চলে। ক্রিমিনালদের নেতৃত্বে চলেনা। আপনাদের যেকোন সমস্যায় আমাদের জানাবেন দাওগাঁও ইউনিয়ন বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। তার দেওয়া বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় সমালোচনার ঝড় উঠে।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা জানান, দাওগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও ছাত্রদল, যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ। ইফতার মাহফিলে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখে তারা পাগল হয়ে গেছে। পোগ্রাম ঠেকাতে ব্যর্থ হয়ে তারা বিভিন্ন ধরণের ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টির পায়তারা চালাচ্ছে। দলভারী করতে আ”লীগের পূনর্বাসন করছেন তারা। তাদের চাঁদাবাজী, দখলবাজি, সুদ ও ঘুষ বানিজ্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। তারা রাজনৈতিক ভাবে দেওলিয়া হয়ে পড়েছে। রাজনীতি করার নৈতিক যোগ্যতা হ্রাস পেয়েছে তাদের।

একারণে এখন আ.লীগের সুদের ক্লাব ও আওয়ামীলীগ নেতাদের রক্ষাকর্তা হয়েছেন তারা। স্থানীয় আ.লীগ নেতারা ক্লাবকে ব্যবহার করে চাঁদাবাজী, দখলবাজি, সুদ ও ঘুষ বানিজ্য করছে। আর বড় চেয়ারে বসে এসব সামাল দিতেন দাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু সরকার, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মামুন, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মেছের আলী তালুকদার এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য মোফাজ্জল মোফা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি। উপদেষ্টা করা হয় দাওগাঁও ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশাকেও।

এবিষয়ে জানতে চাইলে স্বপ্নগাথা একতা ক্লাবের সভাপতি সুজাদের কাছে জানতে চাইলে উনি জানান, আওয়ামীলীগের আমলে এই ক্লাব তৈরি করা হয়েছে। চক্রবর্তী সুদে টাকা লেনদেনের বিষয়ে অস্বীকার করেন। তবে কেউ বিপদে পড়লে সহায়তা করে থাকেন।

এবিষয়ে জানতে চাইলে দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উনার জেঠাতো ভাই। এই ক্লাবের বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে উনি তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।